Wednesday, October 24, 2012

কেন এই ট্রানজিট !!দেশের সড়কগুলোর অবস্থা বেগতিক হলেও এরই ওপর দিয়ে ব্রাহ্মনবাড়িয়ায় চলাচল করছে প্রায় সাড়ে তিনশো টন ওজনের ভারতীয় পণ্যবাহী ট্রেলার। আর তা কোনভাবেই মানতে পারছেন না স্থানীয়রা। সড়ক ব্যবস্থার উন্নয়ন না করায় এইসব ট্রেইলাররের কারণে দেশের গাড়ী চালকরা পড়ছেন নিত্য নতুন ভোগান্তিতে। এলাকা কাঁপিয়ে দাঁপিয়ে চলছে দীর্ঘকায় এসব ভারতীয় ট্রেলার। সামনে-পেছনে রয়েছে সরকারের পক্ষ থেকে কড়া পুলিশী পাহারা। যে সড়কের ওপর দিয়ে ১০ টন ওজনের মালামাল নেয়াটাই ঝুঁকিপূর্ন, সেই সড়কের বুক চীরে চলছে ৩২৫ টন ওজনের পণ্যসহ ১৩৬ চাকার দীর্ঘকায় গাড়ী। ব্রীজ-কালভার্টের পাশ দিয়ে নির্মিত অস্থায়ী ডাইভার্সন রোডগুলোতে অতিরিক্ত ভারে কখনো কখনো আটকা পড়ছে ট্রেইলার। দেশের গাড়ি চালকেরা বলছেন, এভাবে ভারতের ভারী যানবাহনের চলাচলে তাদেরকে পড়তে হচ্ছে বহুবিধ সমস্যায়। বাংলাদেশের সড়কগুলোর এত ওজন বহন করার ক্ষমতা আছে কি না তা না ভেবেই ভারতকে দেয়া হয়েছে ট্রানজিট। তাই দেশের অভিজ্ঞ মহলের প্রশ্ন, "দেশের সড়ক ব্যবস্থার উন্নয়ন না করেই, তড়িঘড়ি করে কেন এই ট্রানজিট? আর কার স্বার্থেই বা এই ট্রানজিট?"

No comments:

Post a Comment

My Blogger TricksAll Blogger TricksTechtunes
Share