দক্ষিণ সুরমা থেকে ৩৮ লক্ষ টাকার হেরোইনসহ ৫ জনকে আটক করেছে র্যাব
র্যাব-৯, সিলেট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দক্ষিন সুরমার লাউআই থেকে ৩৮ লক্ষ টাকার হেরোইনসহ ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, হিরোইন সম্রাজ্ঞী বুলু বেগম, নাসির মিয়া, মাজেদা বেগম, জালাল মিয়া, শ্যামলী বেগম এবং ছমদ আলী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা সিলেটে দীর্ঘদিন যাবৎ হেরোইন ব্যবসা করে আসছে। উল্লেখ্য যে, মাদক সম্রাজ্ঞী বুলু বেগম সিলেট জেলার ও সিলেট রেলস্টেশনের হেরোইন ব্যবসার একটি বড় অংশ নিয়ন্ত্রন করে থাকে।

No comments:
Post a Comment